স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। আটককৃত যুবকের নাম জহির হোসেন (৪৫)।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুরের বাসিন্দা জহির হোসেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১৯৬ ফ্লাইটে দুপর সাড়ে ১২টার দিকে ঢাকায় আসেন।

বিমানবন্দরে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা।

পরে তার লাগেজ তল্লাশি চালিয়ে সাবানের ভেতর থেকে ৬০৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার সোহেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ