চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে তিনটি ওয়ান শ্যুটারগানসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার রাতে উপজেলার চৌধুরীহাট এলাকার মিডল্যান্ড ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জয়নাল হোসেন (২৬), শ্যামল নাথ (২২), মো. সোহেল (৩০), মো. ওয়াসিম (৩১) ও সালাউদ্দিন জিকু (২৫) ।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ বলেন, রাত ৮টার দিকে চৌধুরীহাটের মিডল্যান্ড ব্যাংকের সামনে দুই ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাইকারীরা। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল ছদ্মবেশে ছিনতাইকারীদের ঘিরে ফেলে।
এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে ধরে ফেলে র্যাব। পরে তাদের কাছ থেকে তিনটি ওয়ান শ্যুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এমএনজে





