নাটোর শহরের কানাইখালী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমরান আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান আলী কানাইখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মিঠুন সরকার জানান, ইমরান আলী রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ইমরানের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।