রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জি এম বাড়ী উত্তর বাড্ডার সাতারকুল এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের দাবি ‍যে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তারাই রাত আটটার দিকে জি এম বাড়ী উত্তর বাড্ডার সাতারকুলে বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় অভিযানের সময় ডিবি পুলিশের উপর হামলা চালিয়েছিল।

তিনি জানান, যে বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বাসায় তিনজন থাকতেন। একজন বাসায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি ‍আরো জানান, ওই বাসা থেকে বেশ কিছু কাগজপত্র এবং অস্ত্র পাওয়া গেছে তা দেখে মনে হয়েছে গ্রেফতারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

এদিকে ডিবি পুলিশ জানায়, যে বাড়ি থেকে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে সেই বাড়ি থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এরা হলেন- বাড়িওয়ালা হানিফ, তার ছেলে আরিফ, মেয়ের জামাই এবং আরো একজন। রাত পৌনে একটার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ আরো জানায়, ওই বাড়ির ভেতর থেকে আরো সাত নারী ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। জানা গেছে তারা বোরকা তৈরির কারখানায় কাজ করে।

ওএফ