উখিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার প্রার্থী হচ্ছেন ইয়াবা ব্যবসায়ী ও গরু চোর মামলার আসামীরা।

উখিয়া উপজেলার আসন্ন ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার প্রার্থী হচ্ছেন ইয়াবা ব্যবসায়ী ও গরু চোর মামলার আসামী। ইতি মধ্যে দলের মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের নিকট তোষামোদ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের মনোনয়ন প্রত্যাশীরা উচ্চ পর্যায়ের নেতাদের ধারে ধারে ঘুরছে বলে জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি উখিয়া উপজেলা আওয়ামী লীগের নিকট ৫ ইউনিয়নের সম্ভাব্য চেয়াম্যান প্রার্থীর তালিকা ইউনিয়ন কমিটি জমা দিয়েছে। এ নিয়ে পক্ষ বিপক্ষ সাংবাদিক সম্মেলন ও বিবৃতি প্রদান করে উখিয়ার আওয়ামী লীগের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে।

রাজাপালং ইউনিয়নে আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করেছেন, বিএনপির প্রার্থী হচ্ছেন শাহ কামাল চৌধুরী।

পালংখালী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহম্মদ,এম,এ মঞ্জুর, ফজল কাদের ভুট্টো, সাহাদাৎ হোসেন জুয়েল। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন বর্তমান ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এম গফুর উদ্দিন চৌধুরী, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোক্তার আহম্মদ, হেলাল উদ্দিন মেম্বার, জুয়েল।

রত্নাপালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা আবুল মনছুর চৌধুরী, নুরুল হুদা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন। বিএনপি থেকে নুরুল কবির চৌধুরী, খাইরুল আলম চৌধুরী, আব্বাস উদ্দিন কন্ট্রাক্টার ও জামায়াতের উপজেলা আমির মৌলানা আবুল ফজল।

হলদিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে মাঠে ময়দানে কাজ করছেন আওয়ামী লীগ নেতা আমিনুল হক আমিন, গিয়াস উদ্দিন চৌধুরী, শাহ আলম, কামাল উদ্দিন মিন্টু, বিএনপি থেকে এস এম বাবুল।

জালিয়াপালং ইউনিয়ন থেকে প্রচারনায় নেমেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ছৈয়দ আলম, বিএনপি থেকে নুরুল আমিন চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরী।

এদিকে ইউপি সদস্য পদপ্রাথী হিসাবে পালংখালী ইউনিয়নে বালুখালী গ্রামের আব্দুল মাজিদের ছেলে ইয়াবা ব্যবসায়ী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। সে সম্প্রতি ইয়াবার চালান নিয়ে পুলিশের হাতে আটকও হয়েছিল।

এলাকা ঘুরে জানা গেছে, অস্ত্র মামলাও গরু চুরি মামলার আসামী পালংখালী এবং হলদিয়াপালংয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মানুষের মাঝে ভোট আদায়ের চেষ্টায় ব্যাস্ত রয়েছে।

অপর দিকে ইউপি সদস্যদের মধ্যে যারা ইয়াবা ব্যবসা করে কোটিপতির নাম লিখিয়েছেন ইয়াবা এনাম, নুরুল আমিন, মৌলভী লাদেন ভোট প্রচারে মাঠে নেমেছেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে মাঠে নেমেছেন আগামী ৪জুন এ উপজেলার ৫টি ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে।

 

এমআইএস