নড়াইলে সততা সংঘের উদ্ব্যোগে দুর্নীতিবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে । এর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে সততা সংঘের উদ্ব্যোগে ২ হাজার শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মল্লিক।
এ সময় বক্তৃতা করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
মাহমুদ





