জলাবদ্ধতার জন্যে ওয়াসা সিটিকর্পোরেশনকে একতরফাভবে কাঠগড়ায় দাঁড় করানো হলেও নগরবাসীর দায় কম নয়। যেখানে সেখানে আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। ফলে নগরীতে বসবাসরত কোটি মানুষের ছোট ছোট ভুল মাহদুর্যোগে পরিণত হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, পথচারী জনসাধারণ ফুটপাতে বিভিন্ন খাবার খেয়ে প্যাকেট উচ্ছিষ্ট ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে না ফেলে বিভিন্ন যায়গায় ফেলে দিচ্ছে। ফলে তা গিয়ে পড়ছে পাশের ড্রেনে। আর এভাবেই নগরীর পানি নিষ্কাষনের ড্রেন হয়ে যাচ্ছে সকল আবর্জনার শেষ গন্তব্য। ঘরের ময়লা, দোকানের আবর্জনা, পলিথিন, ভাঙা আসবাবপত্রে ভরে যাচ্ছে ড্রেন। ঢাকার প্রতিটি ড্রেনের কম-বেশি একই অবস্থা।

একজন পথচারী বলেন, আমাদের ভুলের কারণেই ড্রেনগুলা বন্ধ হয়ে হয়ে পানি নিষ্কাষন হচ্ছেনা। ফলে জলাবদ্ধতা হচ্ছে।

এদিকে পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের ময়লা পরিস্কার করার পরে তা ড্রেনের পাশেই রেখে দিচ্ছে। ফলে আবর্জনার গন্তব্য আবার সেই অবহেলিত ড্রেন।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার বর্জ্রব্যবস্থাপনা যেমন আরো আধুনিক করা দরকার তেমনি দরকার এই শহরের মানুষদের প্রকৃত নাগরিক হয়ে ওঠা।

নগর পরিকল্পনাবিদ ইসরাত ইসলাম বলেন, ঢাকার রাস্তার পাশে যে ড্রেনগুলা আছে সেখানে বর্জ্য আবর্জনা ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এক্ষেত্রে আমাদের প্রকৃত নাগরিকের ভূমিকা পালন করতে হবে।

ইমন