ধামরাইয়ে ব্যবসায়ী শেখ ফরিদ (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা।
বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সুইসকালি (চাঁনখালী) গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) সকালে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের সুইসখালী (চানঁখালী) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে বালু ব্যবসায়ী শেখ ফরিদ কাজ শেষে গতকাল (বুধবার) রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্বপরিকল্পিভাবে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা কয়েকজন দৃর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদ তার স্ত্রী রুবি আক্তারের মোবাইলে ফোন দিয়ে বিষয়টি জানায়। দৌঁড়ে কাছাকাছি গেলে হত্যাকারীরা স্ত্রী রুবিকেও ধাওয়া দেয় দুর্বত্তরা।
এসময় তিনি চিৎকার করেন। দুর্বৃত্তরা ফরিদকে খুন করে পালিয়ে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্ত্রী রুবি জানান, পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে তার স্বামীকে খুন করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, ফরিদ বালু ব্যবসার পাশাপাশি মাইক্রোবাস চালাতেন। ধামরাই থানা পুলিশের সঙ্গে তার ভাল সর্ম্পক ছিল।
ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) দ্বিপক চন্দ্র সাহা জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমবি





