কক্সবাজার শহরের লাইটহাউস পাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সেলিম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মারা যান তিনি। সেলিম সোমবার রাত ১২টায় হামলার শিকার হন।

তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী গ্রামের রশিদ আহম্মদের ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শহরের লাইটহাউস পাড়ায় একদল দুর্বৃত্ত ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কেন তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

জেআই