একটি কমলা নেয়াকে কেন্দ্র করে তানজিনা আক্তার ঐশী (৮) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুরে তাজু কন্ট্রাকটরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঐশী একই এলাকার মো. হানিফের মেয়ে ও চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঐশীর মা নাছরিন আক্তার জানান, ঐশী সকাল নয়টার দিকে প্রতিবেশী তাজু কন্ট্রাকটরের গাছ থেকে না বলে একটি কমলা নিয়ে আসে। এরপর তাজু কন্ট্রাকটরের ছেলে দিদারের স্ত্রী সাজেদা বেগম ও দিদারের বোন হাসিনা বেগম তাকে ধরে নাছরিনে কাছে আনেন।
পরে মা নাছরিন ঐশীকে চড়-থাপ্পড় দিয়ে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পরেই ঐশী তার পড়ার কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, স্কুলছাত্রী ঐশীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঐশীর বাবা হানিফ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





