লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটেছে। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় দত্তপাড়া পুলিশের এসআই মো. জামাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বশিকপুরের মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের সহযোগী ইউসুফের নেতৃত্বে বশিকপুর গ্রামের বৌদ্ধের বাড়ির সামনে অস্ত্রধারীরা জড়ো হচ্ছিল, এমন খবর পেয়ে পুলিশ ওই স্থানে তাদের আটক করতে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের লক্ষ্য করে পুলিশ সদস্যরা পাঁচ-ছয় রাউন্ড গুলিবর্ষণ করেছে।

এএইচ