পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এই জেলার ডিসি ছিলেন আহমেদ কবীর। নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তাকে ওএসডি করে আজ আদেশ জারি করে সরকার। এরপর অপর এক আদেশে এনামুল হককে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।

জেড