যশোরের শার্শা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে নারীদের সক্ষমতা বিষয়ে একদিন ব্যাপী কর্মশালার উদ্ভোধন করা হয়েছে।
শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মহিলা কাউন্সিলর, বেনাপোল পৌর কাউন্সিলরসহ নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, উপ পরিচালক সাবিনা ইয়াসমিন, ডিভিশনাল পরিচালক গিয়াস উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম শারিফুল আলম প্রমুখ।
আলোচকরা বলেন, স্থানীয় সরকারের কার্যক্রম বাস্তবায়ন, গতিশীলতা, উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ নারীদের সক্ষমতা বাড়াতে স্থানীয় জন প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। নারী জাগরণের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
কেএইচ





