মাগুরা শহরের নীজনান্দুয়ালী এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃস্পতিবার বিকালে জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলাম বর্তমানে মাদক মামলায় জেল হাজতে রয়েছে। অভিযানের আগেই বড়ির অন্য সদস্যরা পালিয়ে যাওয়ায় পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি।
মাগুরার পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জাহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত জাহিদুল একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে সাত থেকে আটটি মাদক মামলা রয়েছে। বর্তমানে সে মাদক মামলায় জেলে থাকলেও পরিবারের সদস্যরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
কেএইচ





