গাজীপুরের টঙ্গীতে ড্রেনের পানিতে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ ভাসতে দেখা যায়।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি জলাবদ্ধ ড্রেনে বৃহস্পতিবার সকালে লাশটি ভাসতে দেখা যায়।

টঙ্গী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়েছি। আমাদের অফিসার ঘটনাস্থলে যাচ্ছেন।’

স্থানীয়রা জানান, রাতের কোন একসময় ওই যুবককে হত্যা করে ড্রেনে ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহত ঐ যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এআই/