কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।
আজ (০৮ আগস্ট) শনিবার কুমেক হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার চান্দিনায় মনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), নাঙ্গলকোটে মোতালেবের মেয়ে রেজিয়া বেগম (৬০), সদর দক্ষিণে সরাফত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৬৯) এবং লাকসামে কামরুজ্জামানের মেয়ে তাসলিমা বেগম (৪৯)।
এখন পর্যন্ত কুমিল্লাা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন।
এমবি





