বিপুল পরিমাণ জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জমাদিসহ এ চক্রের ৬ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিএমপিগণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল মুদ্রা তৈরি চক্রের ৬ সদস্যকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ৪০ লাখা টাকার জালমুদ্রা ও মুদ্রা তৈরি সরঞ্জমাদি জব্দ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এমআর/ এআর





