দখল, জাল ভোট ও কারচুপির অভিযোগে নোয়াখালী ও নড়াইলে এক বিএনপি প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন চলাকালে শনিবার সদর উপজেলার ৮ নং এওজ বালিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান এ ঘোষণা দেন।
নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।১০টি ইউনিয়নের ১০০ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৯০ জন।
এদিকে নড়াইলের লোহাগড়ার প্রতাপুল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর নির্বাচন বর্জনের ঘোষণা করেছেন। শনিবার সকাল ৮টার দিকে নির্বাচন শুরু হওয়ার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ ঘোষণা দেন।
এমআর





