বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চতুর্থ সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তাঁর সরকারের নেওয়া পদক্ষেপের ফলে এরই মধ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। সারা বিশ্ব এখন বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, অদক্ষ শ্রমিক রপ্তানি না করে দক্ষ শ্রমিক রপ্তানি করার দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
এমবি





