ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা (৪৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা পার্শ্ববর্তী জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত বাদশা হোসেন একই উপজেলার জোড়াপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিণাকুন্ডু থানা পুলিশের একটি টহল দল তেতুলিয়া এলাকায় টহলের জন্য যায়। সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বেশ কয়কে রাউন্ড গুলি ছুঁড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষরে মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিমিয় হয়। শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে।
এএস





