জামায়াতের ৫ কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আব্দুর রশিদ জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জে জামায়াতের ৫ কর্মীসহ সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অনান্য অপরাধমূলক মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় ৫ জনসহ অন্যান্য মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পুলিশের এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেএ





