ঠাকুগাঁওয়ের এগারো মাইল এলাকায় বাসের চাপায় বিমল চন্দ্র ও ফিরোজা বেগম নামে দুই পোলিং অফিসার নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকাল ৭টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার সারাদেশে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওই দুই পোলিং অফিসার। এজন্য সকালে তারা দু’জন একটি মোটরসাইকেলে করে ওই কেন্দ্রে যাচ্ছিলেন।

পথে এগারো মাইল এলাকায় নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এমআর