বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তিনদিন আগে মাদারীপুরের শিবচর থেকে তাদের আটক করা হলেও মঙ্গলবার সকালে সিআইডি এই তথ্য জানায়।
সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, আটক ওই তিন মুক্তিপণ আদায়কারী চক্র লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেছে।
তিনি বলেন, এই চক্রটি ব্যাংক এবং বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।
তবে আটক তিনজনের নাম-পরিচয় জানানো হয়নি।
এমএনজে





