রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় চাঁদাবাজকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। করাচিটোলা এলাকায় চাঁদাবাজী করতে গেলে শুক্রবার দুপুর ২ টায় এ গণধোলাই দেয়া হয়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর জানান,তাদের মধ্যে তিন জন গুরুতর আহত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি তিন জনকে থানায় নেয়া হয়েছে।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন তিন চাঁদাবাজ হলো- রাকিব,ফয়সাল,রিফাত। অন্যদের নাম এখনো জানা যায়নি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
যাত্রাবাড়ীতে ৬ চাঁদাবাজকে গণধোলাই
রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় চাঁদাবাজকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। করাচিটোলা এলাকায় চাঁদাবাজী করতে গেলে শুক্রবার দুপুর ২ টায় এ গণধোলাই দেয়া হয়





