ঝিনাইদহের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ( ইন্না--- রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। সোমবার সকালে উপজেলার বাবর মনোহরপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, সোমবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মনোহরপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতান নিজ বাড়িতে মারা যান। মৃতুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
সকাল ১১ টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার হেলাল উদ্দীন সর্দারসহ অনেকে। গার্ড অব অনার প্রদানের পর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
হাবিব/এম এ





