সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, এই প্রস্তাব অনুমোদনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে। এখানে কোনও কোটা থাকবে না। খুব শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন হলে ওইদিন থেকে কার্যকর হবে।
তিনি বলেন, আগামী দুই বা তিন দিনের মধ্যে এই প্রজ্ঞাপন জারি হবে। তবে সরকার যদি ভবিষ্যতে মনে করে কোনও অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটার দরকার আছে, তবে তার পথও খোলা আছে। তখন সরকার আবারও কমিটি করে ব্যবস্থা নেবে।
‘তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে সব ধরনের কোটা বহাল থাকবে। অর্থাৎ এই চাকরিতে তারা কোটা পাবেন।’
জেড





