চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আদার চরের মেধাবী শিক্ষার্থী মৌঃ ফৌজুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধিত করেছে লোহাগাড়া দি ভয়েস অফ প্রোটেচার ক্লাব।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর এক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্টিত হয়।
দি ভয়েস অফ প্রোটেচার ক্লাবের সাবেক সভাপতি ও গণমাধ্যম কর্মী ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাউজান নাগরিক কমিটির সভাপতি ও কলাউজান যুব কাফেলার উপদেষ্টা তারেক বিন কবির।
প্রধান অতিথি বলেন মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ।তাই তাদের মূল্যায়ন করা আমাদের দায়িত্ব।যারা গ্রাম হতে পড়াশোনা করে সঠিক গাইড় লাইন পাচ্ছে না তাদের প্রতি আমাদের সহযোগিতা করা দরকার।যাতে তারা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।
তিনি শিক্ষার্থীদের বলেন তোমরা পড়াশোনা শেষ করে যে যে অবস্থান যাবে সেই জায়গা থেকে একটি সৎ দক্ষ দেশ প্রেমিক হয়ে একটি দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে হবে।তাহলে আমি মনে করি তোমাদের পড়াশোনা মেধা সফল হবে।
সেই সাথে তিনি দি ভয়েস অফ প্রোটেচার ক্লাব কে ধন্যবাদ জানিয়ে বলেন এই রকম মেধাবী শিক্ষার্থী আয়োজন সত্যিই প্রশংসিত ও প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে ওমর ফারুক বলেন আমাদের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগেও ছিল ভবিষ্যতে ও অব্যহাত থাকবে।শিক্ষার্থীদের কল্যানে সবসময় কাজ করে যাবে দি ভয়েস অফ প্রোটেচার ক্লাব।
উক্ত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাভ ইন কলাউজানের সদস্য সাইফুল ইসলাম রুবেল হোসাইন আমির হোসাইন মাইন উদ্দীন হাসান কুতুব উদ্দীন হাসান শাফায়াত ও বিজিবি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবছার।
উক্ত সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন দি ভয়েস অফ প্রোটেচার ক্লাবের সদস্য আলি হায়দার তৌহিদুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্টান পরবর্তী সময়ে সংবর্ধিত ফৌজুল কবির কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন আগত অতিথিরা।
উক্ত সংবর্ধনা আয়োজনে বিশেষ ভাবে সহযোগিতা করেন আদার চরের কাতার প্রবাসী মোহাম্মদ সোহেল উদ্দীন।
এমআর





