নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের আনসারহাট টাওয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাদেকুল উপজেলার আনসারহাট টাওয়ারপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, দুপুরে ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন সাদেকুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জলঢাকা থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান ইনাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





