টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রোববার বোর্ড সভা শেষে এ কথা জানান সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবহন খাতে ক্ষতির পরিমাণ আরও বেশি। অর্থনীতি সচল না থাকলে গভীর সঙ্কটে পড়বে দেশ। তাই আমরা ব্যবসায়ীরা এ অবস্থার অবসানে দুই নেত্রীর সঙ্গে দেখা করবো।
তিনি আরও বলেন, ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই স্লোগান সামনে রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এফবিসিসিআই’র নেতৃত্বে সব চেম্বারের নেতা ও ব্যবসায়ীদের নিয়ে জাতীয় পতাকা হাতে মৌন মিছিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ- সভাপতি (প্রথম) মনোয়ারা হাকিম আলী ও সহ- সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
জেএ





