তত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, ‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এ দেশের মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। হিন্দু-মুসলমান, নারী-পুরুষ-বৃদ্ধ কিছুই তারা বিচার করে নাই। এখনও হিন্দুদের দুর্বল ভেবে অনেকে তাদের ওপর অত্যাচার করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

তিনি বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদায় শ্রী শ্রী কালিমন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাতের ঘটনায় এলাকা পরিদর্শন শেষে সুধী সমাবেশে এ কথা বলেন।

সচেতন বিবেকবান নাগরিক সমাজের সভাপতি স্বরণ দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেচ আলী মিঞাসহ আরও অনেকে। এসময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই