কুমিল্লার নাঙ্গলকোটে আধাবেলা হরতাল পালন করছে উপজেলা ছাত্রলীগ।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার নাঙ্গলকোটে আধাবেলা হরতাল ডাকা হয়। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই হরতাল ডাকা হয়।
এর আগে রোববার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সদরের বাজারের একটি রেস্টুরেন্টে আব্দুর রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।
জেড





