নারায়ণগঞ্জে স্বপন (১৪) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে সদর উপজেলার ফতুল্লার গিরিধারায় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত স্বপন ফরিদপুর জেলার ড্যাঙি সদরপুর এলাকার মোফজেল মুন্সীর ছেলে। সে গিরিধারা আবাসিক এলাকায় খোকন শরিফের বাসায় থেকে নিজস্ব ওয়ার্কশপে কাজ করতো।

খোকন শরীফ জানান, কয়েকদিন আগে চাচাত ভাই ফজলু (২৪) আমার বাড়িতে বেড়াতে আসে। তাকে স্বপনের সঙ্গে এক রুমে থাকতে দেওয়া হয়। শনিবার সকালে চিৎকারের শব্দ শুনে তাদের ঘরে দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখি স্বপন ঘুমন্ত অবস্থায়, পাশেই ফজলু বসে আছে। তবে হঠাৎই ফজলু দৌড়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কেএইচ