আদিতমারিতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের আমানুল্লার ছেলে এমরান (৪) ও কালিগঞ্জ উপজেলার নিথক গ্রামের ওমর আলীর ছেলে শাওন (৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ওই দু’শিশু পুকুর পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে তাদের মুত্যু হয়।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কপিল উদ্দিন ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেন।
জেআই





