বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পাঁচজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে আগের কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   

রাষ্ট্রপতির পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জুয়েনা আজিজকে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া সিনিয়র সচিব হয়েছেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জুয়েনা আজিজ।

এ নিয়ে সরকারে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১১ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

এমআর