গত ২৪ ঘণ্টায় নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আজ (৪ নভেম্বর) রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে ১০ জন, লোহাগড়া ১২ জন, কালিয়া ৬ জন এবং নড়াগাতি থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে লোহাগড়া থানায় ৪ জন বিএনপি ও ১জন জামায়াতের নেতাকর্মী এবং নড়াইল সদর থানায় ৪ জন বিএনপি নেতাকর্মী রয়েছে। এছাড়া,২ জন মাদকবিক্রেতা ও ৩ জন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
এমবি





