নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাশীল ভাঙ্গারপুল এলাকায় বাধন নামে এক স্কুলছাত্রকে শুক্রবার অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা অপহৃতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

এ ঘটনায় অপহৃতের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বাধন ভাঙ্গারপুল এলাকার আমির হোসেনের ছেলে ও সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকায় অবস্থিত সফুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানতে পেরেছি। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ