তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবর বিকাল ৫টায় চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা।
ঘটনাটি ঘটে জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুর আলমের ছেলে আঃ জলিল রিপন মটর সাইকেল যোগে বাড়ি আসার পথে উচ্চ সুরে হর্ণ বাজায়। এতে একটি শিশু ভয়পায়। এ নিয়ে রিপনের চাচা আবুল হাসেম তাকে বকাজকা দেয়।
এ ঘটনার জের ধরে রিপন চাচা আবুল হাসেমকে (৬০) এলোপাতাড়ী পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যায়।
এ ব্যপারে চর জব্বার থানায় একটি হত্যা মামলা হয়েছে। চর জব্বার থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।
কেএইচ





