সিলেটে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্ট থেকে কতোয়ালী থানা পুলিশ তাদেরকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
জানা গেছে, দর্জি কল্যাণ সমিতির ব্যানারে শনিবার সন্ধ্যা ৭টা থেকে আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্টে শিবিরের নেতা কর্মীরা গোপন বেঠক করছে। এমন খবর পেয়ে রাত ৯টায় কতোয়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আল-হামরা শপিং সেন্টারে যান। পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ জন শিবিরের নেতাকর্মীকে আটক করে। কিন্তু শিবিরের শীর্ষ নেতারা কৌশলে পালিয়ে যান।
ওই বৈঠকে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সিলেট জেলা ও মহানগর শিবিরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সিলেট কতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মবশ্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





