নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ২১ দশমিক ৪০ শতাংশ।

দেশে মহামারি করোনাভাইরাসে এক দিনে সর্বাধিক ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে। এদিকে, দেশে করোনায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে তিন হাজার ১৭১ জন। মোট নমুনা পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা আজ মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১২ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৫টি ল্যাবে ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এমআর