যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য সাময়িকী ফরচুন ম্যাগাজিনের সর্বশেষ জরিপে বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের তালিকায় দশম স্থান অধিকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও শিল্পকলার ক্ষেত্রে শীর্ষ ৫০ ব্যক্তির তালিকা প্রকাশ করে ফরচুন ম্যাগাজিন।
তালিকার প্রথম স্থানে রয়েছেন অনলাইন বাণিজ্যের (ই-কমার্স) অন্যতম দিকপাল অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তৃতীয় অবস্থানের মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু কি। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস রয়েছেন চতুর্থ অবস্থানে। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে টিম কুক, জন লিজেন্ড, ক্রিস্টিয়ানা ফিগারেস, পল রায়ান, রুথ বাডার গিন্সবার্গ ও শেখ হাসিনা।
এম আর





