রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জিরো পয়েন্টের পাশের সড়কে ট্রাকচাপায় এক পথচারি নিহত হয়েছেন।
শুক্রবার আনুমানিক সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশের সড়কে রাস্তা পার হচ্ছিলেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিটি। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্টন থানার অফিসার ইচার্জ মুনিবুর রহমান জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর