সিরাজগঞ্জ জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক শেখ মো. এনামুল হককে আটক করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সেন্টাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচিল গোয়ালপাড়া গ্রামের শেখ মো.আব্দুর রশিদের ছেলে।

বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকা থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে এনামুলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।    

জেআই