ঝিনাইদহের কালীগঞ্জে সূর্যের হাসি ক্লিনিক এর আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট রমজান আলী, প্রজেক্ট ডিরেক্টর মোস্তফা কামরুল হাসান প্রমুখ।
মেলায় কালীগঞ্জের সরকারি দপ্তর, বিভিন্ন এনজিও , সুনিকেতন পাঠশালা, উমেন এন্ডিং হাঙ্গারসহ বিভিন্ন স্কুল কলেজ স্বাস্থ্য সেবা নিয়ে স্টল প্রদর্শন করে।
এমআইএস





