পলাশবাড়ী উপজেলায় অটিজমসহ সকল শ্রেণীর প্রতিবন্ধীদের চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকারি ভাবে প্রতিবন্ধী ভাতা প্রদানে অগ্রাধিকার তালিকা বৃহস্পতিবার চুড়ান্ত প্রনয়ণ করা হয়েছে।

উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে কিশোরগাড়ী, হোসেনপুর ও পলাশবাড়ী ইউনিয়নে ১৪৩ জন, বরিশাল, মহদীপুর ও বেতকাপা ইউনিয়নে ১৬২ জন এবং পবনাপুর, মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নে ১৫৬ জন সর্বমোট ৪৬১ জনের তালিকাভূক্ত করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ দিনের যাচাই-বাছাইয়ে সার্বক্ষণিক উপস্থিত থেকে প্রতিবন্ধীদের চুড়ান্ত এ তালিকা প্রনয়ণ করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, সমাজসেবা অফিসার বেগম মুস্তারী আকতার জাহান, স্থানীয় বেসরকারী সংস্থা কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টারের (সিএমসি) প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সরদারসহ স্ব-স্ব ইউপি’র চেয়ারম্যান-মেম্বারগণ উপস্থিত ছিলেন।

এমএম