গাইবান্ধা সদর উপজেলায় শিশু পাচারের দায়ে লাইজু বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদয়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ জুন) বিকেলে গাইবান্ধা জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
তবে আসামি লাইজু বেগম পলাতক রয়েছেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ উত্তর পাড়া (বকশিপাড়া) গ্রামের শওকাত আলীর মেয়ে।
আদালতের পেশকার রাশেদ জানান, ২০০৭ সালের ২৩ জুন সকাল সাড়ে ৬টার দিকে শিশু মমতাজ (৭) পাচার হয়। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও ছয় জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বুধবার এ রায় দেন।
ওএফ





