বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। যাদের বয়স হবে অনুমান ২৫-৩৫ বছর।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে গাছের ডালের সঙ্গে লেগে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে দুই যাত্রী ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে

বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এআই