ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকাল ৯টায় বার্ন ইউনিটে পৌঁছান। সকাল পৌনে ১১টার দিকে তারা চলে যান। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ড. পিয়েরো ল্যামবার্ট ও অলিভিয়ার ব্রাউন্ট। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক তাদের সঙ্গে ছিলেন।

ইউরোপীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পর নুরুল হক সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলের সবাই বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। এ সময় রোগীদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তাও জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা।

এএইচ