জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দির থেকে প্রায় দুই লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়েছে।
সোমবার ভোরে এ চুরির ঘটনা ঘটে।
শ্রীশ্রী কালীমন্দিরের পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানান, সোমবার ভোরে মন্দিরের প্রধান দরজায় লাগানো তালা ভেঙে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে ঢুকে দুই লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি করেছে।
এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জীবন কুমার সাহা জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। যেখানে মন্দির থেকে শহরের পুলিশ ফাঁড়ির ব্যবধান মাত্র এক শ’ গজ দূরে। পুলিশ ফাঁড়ি এত কাছাকাছি থাকার পরও এই চুরি কীভাবে হয়।
তার ধারণা, এই চুরির ঘটনা পূর্বপরিকল্পনা ছাড়া হতে পারে না। আমরা এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি।
লালমনিরহাট শহর পুলিশ ফাঁড়ির টিএসআই মনছুর আলী জানান, চুরি যাওয়া দেবী-মূর্তির অলংকার উদ্ধার করতে ও চোরদের ধরতে তারা চেষ্টা চালাচ্ছেন।
এমকে





