বরিশালের বানরীপাড়ায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীররাতে উপজেলার সলিয়াবাকপুর ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে বৃদ্ধ মা মরিয়মের মরদেহ মিলে ঘরের বেলকনিতে, বোনজামাই আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ ওই মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী হাফেজ আবদুর রবের বৃদ্ধ মা মরিয়ম বেগম (৭৫) বোন জামাতা আলম (৫০) ও খালাতো ভাই ভ্যানচালক ইউসুফ হোসেন (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে পুলিশ ওই তিনটি মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহগুলো রবের মা, ভগ্নীপতি এবং খালাতো ভাইয়ের।

 

বানাড়ীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, কুয়েত প্রবাসী হাফেজ আবদুর রবের বৃদ্ধ মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

 

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতদের মধ্যে মরিয়মের মরদেহ মিলে ঘরের বেলকনিতে ও বোন জামাই আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায়।

 

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হবে।

এমএম