গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল ওয়াহেদ জানান, সাইফুলের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ নাশকতার ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তখন থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খানাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওএফ